• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জেনজি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সে স্কুল অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে কিশোর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা আবর্জনার পাত্রে আগুন দেয় এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফ্রান্সের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত সপ্তাহ থেকে বিক্ষোভ চলছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট, ক্লাসের সময়সূচি এবং সাম্প্রতিক তাপপ্রবাহে অতিরিক্ত গরম হয়ে ওঠা শ্রেণিকক্ষের মতো বিভিন্ন সমস্যার প্রতিবাদে স্কুলের সামনে অবস্থান ও অবরোধ করছেন।

প্রথমে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রান্স অঞ্চলে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটির প্রায় ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৪০০টি বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির কারণে আক্রান্ত বা বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ৪০টি স্কুল অবরুদ্ধ ছিল এবং আরও ৪৪টিতে অবরোধের চেষ্টা করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ১০ জন শিক্ষার্থী ও কর্মী আহত হয়েছেন। এ ছাড়া শত শত মানুষকে আটক করা হয়েছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বিএফএম টিভিকে বলেন, সারা দেশে ৪৪০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সহিংসতাকে বৈধতা দেওয়া বা অবরোধ আরও বাড়ানোর আহ্বান জানানো শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের ঝুঁকির মধ্যে ফেলার শামিল।

প্যারিসের উপকণ্ঠের একটি স্কুলে পুলিশ ও বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে শিক্ষকরা শিক্ষার্থীদের ঘিরে মানবপ্রাচীর তৈরি করেন। উত্তরাঞ্চলীয় শহর লিলে একটি স্কুলের সামনে মুখোশ পরা শিক্ষার্থীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও বিভিন্ন বস্তু ছুড়ে মারলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

পশ্চিমাঞ্চলীয় নঁতে শহরে শিক্ষার্থীরা কয়েক ডজন আবর্জনার পাত্র জড়ো করে স্কুলের প্রবেশপথ বন্ধ করে দেয়। প্যারিসের আরাগো স্কুলের সামনে প্রায় ৩০ শিক্ষার্থীর সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে মার্সেই, বোর্দো ও লিওন শহরেও।

এদিকে মঙ্গলবার ফ্রান্সজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারের বাজেট পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। সিজিটি ইউনিয়নের দাবি, দেশজুড়ে প্রায় তিন লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, যার মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ৭০ হাজার। তবে পুলিশের হিসাবে প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার, যার মধ্যে ৮ হাজার দমকলকর্মী ছিলেন।

সিজিটি ইউনিয়নের প্রধান সোফি বিনে বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ব্যাপক। তিনি সরকারের প্রতি বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু অবশ্য উচ্চবিদ্যালয়গুলোতে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়াকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন এবং বামপন্থি দল ফ্রান্স আনবোডকে বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ করেছেন।

প্যারিসের নিম্নআয়ের এলাকা সেন-সাঁ-দেনিতে কয়েক শ শিক্ষার্থীর বিক্ষোভে অংশ নেন স্থানীয় মেয়র ও ফ্রান্স আনবোড দলের নেতা বালি বাগায়োকো। তিনি শিক্ষার্থীদের দাবিকে বৈধ বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন, নিম্নআয়ের এলাকাগুলো তুলনামূলক কম সরকারি সম্পদ পায়।

আরও পড়ুন

মার্কিন ভোটারদের উদ্দেশে আইআরজিসির খোলা চিঠি, যা লেখা আছে

ইয়েমেনে সহিংসতা বন্ধে হুথি প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন

বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী ও এক এএফপি সাংবাদিককে লাঠিপেটা করার ঘটনাও ঘটে। ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, শহরতলির শিশুরা অবহেলিত ও বঞ্চিত। স্কুলের পরিবেশকেও তিনি অস্বাস্থ্যকর বলে অভিযোগ করেন। বাগায়োকো বলেন, কখনো কখনো সহিংসতা বৈধ হতে পারে, তবে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে তা করাই ভালো।

সূত্র: ফ্রান্স ২৪

এমএস/

  • ফ্রান্স
এ সম্পর্কিত আরও খবর
এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
অভিষেকের আগে জিদানের দলে পরিবর্তন
অভিষেকের আগে জিদানের দলে পরিবর্তন
সৌদি তেল স্থাপনা রক্ষায় সেনা-রাডার পাঠাবে ফ্রান্স
সৌদি তেল স্থাপনা রক্ষায় সেনা-রাডার পাঠাবে ফ্রান্স
তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের
তেহরানে ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X